প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

পৌর এলাকায় অবৈধ টমটম ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে ছাত্র অধিকার পরিষদের স্মারকলিপি

অনলাইন ডেস্ক

পটুয়াখালী পৌর শহরে অবৈধ টমটম ও ট্রলির অবাধ চলাচল বন্ধ, যানজট নিরসন এবং লতিফ স্কুল রোডে টমটমের ধাক্কায় এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে জেলা প্রশাসক, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবৈধ টমটম ও ট্রলির অবাধ চলাচল বন্ধ এবং দুর্ঘটনায় জড়িত টমটমের চালক, মালিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মো. রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম, সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো. রাজীব আহমেদ, সদস্য সচিব গোলাম রাব্বীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রিন্ট করুন