পটুয়াখালীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালনায় ‘বাংলাদেশে জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার শুরু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী কোডেক ট্রেনিং সেন্টারে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পরিচালনায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুবিষয়ক সংবাদ পরিবেশনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বাড়াতে পটুয়াখালীতে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 