প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

দুমকি সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর দুমকি উপজেলা যুবদলের আয়োজনে লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ার, মাছ বাজার, টেম্পু স্ট্যান্ড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালিত হয়। এ সময় মশা নিধনে ফগার মেশিন ও স্প্রেয়ার ব্যবহার করে ওষুধ প্রয়োগের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতামূলক স্লোগান সংবলিত টি-শার্ট পরিধান করে ব্যানার হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা বের করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. কালাম তালুকদারসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গুর কোপ থেকে বাঁচতে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধিই হতে পারে এর মূল নিরাময়। তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং রাতে ও দিনে মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন