ভূরাজনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, অর্থনীতি, জলবায়ু, মানবনিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসনসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সূচনা বক্তব্য প্রদানের মাধ্যমে এই সংলাপের উদ্বোধন করেন তিনি।
আয়োজকরা জানান, এবারের সংলাপে ১০০টির বেশি দেশের প্রায় দেড় হাজার প্রতিনিধি অংশ নেবেন। অনুষ্ঠানে দেশী বিদেশী প্রায় ২০০ জন বক্তা এ কনভারসেশনে বক্তব্য রাখবেন।
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনায় অংশ নিবেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের জান্নাতুল অফরিন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সুরক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রাতিষ্ঠানিক সংস্কার, বিনিয়োগ, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, তরুণদের কর্মসংস্থান, কৃষি, পানি ও পরিবেশ সুরক্ষা, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতাসহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেন।
তিনি সংলাপ, অংশীদারিত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই সংলাপ টানা তিন দিন চলবে।
এবারের সংলাপের প্রতিপাদ্য ‘পুনর্লিখিত এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার নতুন পথচলা’।
গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সিজিএসের সভাপতি ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।
পারিবারিক সূত্র জানায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে কর্মরত বদরপুর ইউনিয়নের আবদুর রব এর মেয়ে
জন্নাত উল আফরিন স্নিগ্ধা বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।
বে অফ বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর পোস্টারে তাকে Centre for Governance Studies (CGS)-এর Legal Research Associate হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 