প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বিশ্ব মান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

“অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী”  শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে ৫৭তম বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম সেবা।

বিএসটিআই এর ফিল্ড অফিসার (সিএম) মোঃ খালেদ হোসেন এর সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন  পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ কামাল হোসেন।  বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান,পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা: মুজিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন আমাদের দেশে ঔষধেও ভেজাল ফলে জাতি হিসাবে আমরা নিরুপায় যে ঔষধ সেবন করে রোগ সারাতে সে ঔষধেই ভেজাল। আমরা সচারচর বাজারে যে সাগর কলা খাই সে সাগর কলাগুলো মুলত গাছ থেকে কাঁচা কেটে কিছু ঔষধ দিয়ে জাক দিলে পেকে যায়। এগুলো শরীরের জন্য মারাত্মক খতিকর। এমন করে আম, লিচু সহ অনেক প্রাকৃতিক ফলগুলোতে ঔষধ দিয়ে একরকম অখাদ্যতে পরিনত করে। ওজনে কম দেওয়া আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। বক্তারা আরও বলেন  বাংলাদেশ নিরাপদ

খাদ্য কর্তৃপক্ষ,বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ

 অধিদপ্তর,জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট,স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগ,প্রাণিসম্পদ অধিদপ্তর এই সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ টিম করে অভিযান পরিচালনা করার করা উচিৎ।

আলোচনা সভায় জয়দেব

রাজবংশী সহকারী পরিচালক মেট্রোলজি, মোঃ আক্তারুজ্জামান জনি ফিল্ড অফিসার (সিএম), আশিকুর রহমান পরিদর্শক (মেট্রোলজি), প্রকৌশলী মোঃ কামাল হোসেন আমার বাংলাদেশ পার্টি-এবিপার্টি সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, ডাক্তার, ব্যাবসায়ী প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন