প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সেবামূলক কর্মকান্ডের অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট পেলেন ভিশন অফ লাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান

অনলাইন ডেস্ক

বগুড়া শহরের জয়পুরপাড়া বাইতুল হামদ জামে মসজিদ মাহফিলে সেবামূলক ও মানবিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ভিশন অফ লাইট( ভিওএল) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মোঃ মোকাম্মেল হক কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার(৬ নভেম্বর) অনুষ্ঠিত মাহফিলে কমিটির পক্ষ থেকে এই ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

এসময় মঞ্চে মাহফিলের আলেম- ওলামা,অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

ভিশন অফ লাইট(ভিওএল) ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচছাসেবী সামাজিক সংস্থা। “আলোর পথে মানবতার সাথে” এই স্লোগানকে সামনে রেখে সংস্থাটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় ছাত্রদের ভর্তিতে সহযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কাজ করে আসছে।

সম্মাননা গ্রহনকালে চেয়ারম্যান প্রভাষক মোঃ মোকাম্মেল হক মাহফিল কমিটি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গরীব, অসহাশ ও সুবিদাব

সম্মাননা গ্রহণকালে চেয়ারম্যান প্রভাষক মোঃ মোকাম্মেল হক মাহফিল কমিটি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রিন্ট করুন