প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকীতে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইমরান হোসেন

ষ্টাফ রিপোর্টার

দুমকী উপজেলার মেয়াদোত্তীর্ণ মুরাদিয়া ইউনিয়ন পরিষদে নিয়মিত কার্যক্রম গতিশীল রাখতে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেনকে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে জারীকৃত এক প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।

১২ ই নভেম্বর (বৃহস্পতিবার)এই আদেশ দেয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী, দুমকী উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেনকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে সেবামূলক কার্যক্রম ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রিন্ট করুন