প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দুমকিতে ৩ ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

ষ্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকি উপজেলার মেয়াদোত্তীর্ণ তিনটি ইউনিয়ন পরিষদে নিয়মিত কার্যক্রম গতিশীল ও সেবা কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) থেকে জারীকৃত এক প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮-এর উপধারা (১) অনুযায়ী প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়েছে।
১নং পাঙ্গাশিয়া ইউনিয়ন দুমকি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুনীল চন্দ্র দেবনাথ। ৩নং মুরাদিয়া ইউনিয়ন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন।
৪নং আঙ্গারিয়া ইউনিয়ন উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়া, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং ইউনিয়ন পরিষদগুলোর নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দ্রুতই সংশ্লিষ্ট প্রশাসকরা তাঁদের নিজ নিজ দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রিন্ট করুন