পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০গ্রাম গাঁজা ও মাদক বিক্রীর নগদ টাকা সহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০ টা নাগাদ উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর চরগরবদি মুজিবর ফকির কমিউনিটি ক্লিনিকের সামনে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে আল আমিন চাকলাদার(৩০)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার জিডি নং-৬০০ মূলে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের
৯ নং ওয়ার্ডের উত্তর চরগরবদি মুজিবর ফকির কমিউনিটি ক্লিনিকের সামনে ইটের রাস্তায় দুমকি থানা পুলিশ উপস্থিত হলে আসামী পালায়নের চেষ্টাকালে আসামীকে আটক করেন।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একশত (১০০) গ্রাম গাঁজয়, বাম পকেট থেকে বিক্রয়লব্ধ ১৭০০/- টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১০০ সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেল যাহার রেজিঃ নং পটুয়াখালী হ-১১ – ২৭১৫ উদ্ধার করেন। সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুতপূর্বক উক্ত মাদকদ্রব্য, নগদ টাকা ও মোটরসাইকেল জব্দ করেন এবং আসামী ও আলামত নিজ হেফাজতে গ্রহণ করেন। দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এফআইআর নং-১৩, তারিখ- ১৩ নভেম্বর, ২০২৬; জি আর নং-১১৬, তারিখ- ১৩ নভেম্বর, ২০২৬; সময়- ২১:৪৫ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮, মামলা রুজু করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

নিজস্ব প্রতিনিধি 