বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেললইনের কাছে খোলা আকাশের নিচে বাস করা রেহানা খাতুন ঘর ভাড়া পরিশোধ করতে মাথার চুল বিক্রি করে দিয়েছেন।

দারিদ্রের দুষ্টচক্রে সব হারিয়েছেন, শেষ আশ্রয় এখন রেললাইন। রেহানা থাকতেন একটি ভাড়া ঝুপড়ি ঘরে। কিন্তু ভাড়া দিতে না পারায় তার আশ্রয় এখন রেললাইন। রেলব্রিজের পাশে সরকারী জায়গাতে স্থানীয়দের সহায়তায় শুধু বাঁশ খুটি দিয়ে ঘরবাধার চেষ্টা করছেন। কিন্তু যেখানে এক বেলারই খাবার জোটেনা সেখানে ঘর তো তাদের জীবনে দিবাস্বপ্ন। কয়েক মাস ধরে শুধু বাঁশ খুটির অস্তিত্ব থাকলেও মাথা গোঁজার ঠাই আর হয়ে ওঠেনি।

ফেরদৌসী বেগম নামের এক নারী জানান, মাথা গোঁজার কোন ঠিকানা না থাকায় ছিলেন পার্শ্ববর্তী এক বাড়িতে । যার ভাড়া ৫০০ টাকা মেটাতে চুল বিক্রি করে দেয় রেহানা ।

প্রতিবেশী  ফেরদৌসী  বলেন, আমি একদিন হঠাৎ দেখি রেহানার মাথায় চুল নেই । আমি বল্লাম কি ব্যাপার তোর চুল কি হইছে? তখন রেহানা কেঁদে দিয়ে বলে “ও বু কাউরে কইওনা, আমি ঘরের ভাড়া দিতি ৫০০ টাকায় চুল বেইচে দিছি” ।

আবু তালেব শেখ নামের এক বয়োজ্যেষ্ঠ বলেন, রেহানার যে অবস্থা তাতে সে একটা ঘর পায়, সরকারের কাছে আবেদন করবো দ্রুত যেন একটা ঘর দেওয়া হয় ।

এদিকে সরেজমিনে দেখা যায়, খুলনা মোংলা রেল লাইনের পাশের সন্তোষপুর গ্রামের প্রবেশ পথের মুখে ঘরের একটি বাঁশের ফ্রেম রয়েছে । যেখানে ঠিকানা করা যেতে পারে রেহানা এবং তার অবুঝ ২ সন্তানের জন্য বলে জানান ওই গ্রামের মহিদুল ইসলাম । তিনি বলেন, বাঁশের ফ্রেম যেহেতু আছে এখন টিন এবং বেড়ার খরচ যোগাতে পারলেই রেহানার একটা বন্দোবস্ত হবে । তাই এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি

রেহানা কান্না ভেজা কন্ঠে জানান, দুই সন্তানের মুখের দিকে তাকাতে পারি না, একদিকে ঘর নেই অন্যদিকে খিদের যন্ত্রণা। নিরুপায় হয়ে চুল বিক্রি করেন । তাই তিনি সরকার ও বিত্তশালীদের কাছে সহায়তা চান ।

নারীর অহংকার শেষ সম্বল তার চুল বিক্রি করে দারিদ্রের কাছে হার মানলেও সন্তানদের প্রতি ভালোবাসা তাকে হারাতে পারেনি।

এখন প্রশ্ন একটাই— একজন মাকে আর কত ত্যাগ স্বীকার করলে মিলবে মাথা গোঁজার একটুখানি ঠাই ?

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}