গত বছর চীন থেকে দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জিতে ফিরেছিলেন লাল-সবুজের স্কেটাররা। এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার স্বপ্ন নিয়ে চীনের উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের ২২ স্কেটার।
এই দলে আছেন পটুয়াখালীর সন্তান সামিন ইয়াসার রাইয়ান।

চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে রাশিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ান।

পাঁচজন কর্মকর্তাসহ ২৭ সদস্যের বাংলাদেশ দল সোমবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হবে। দলের ২২ স্কেটারের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ।

চীনে যাওয়ার আগে বৃহস্পতিবার দলটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী। এ সময় ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম উপস্থিত ছিলেন।

পদক জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশার কথা জানিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘গতবার নাবীয়ুন ইসলাম পৃথিবী ৫০০ মিটার স্পিড রেস ও ১০০০ মিটার স্প্রিন্টে দুটি স্বর্ণপদক আমাদের এনে দিয়েছিল। এবারও আমরা স্বর্ণপদকের প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী ১০ থেকে ১২ আগস্ট চীনের লিশুই শহরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}