পটুয়াখালীর দুমকীতে নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (ছোট হলরুম) এ সভার আয়োজন করা হয়।

সভায় দুমকী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান মুন্না। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নতুন কুঁড়ির সংগঠক সাইফুল আরা বায়েজিদ, জাতীয় হকি খেলোয়াড় পারভীন আক্তার এবং নতুন কুঁড়ির সংগঠক মো. মারুফ হোসেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক অফিস মোঃ সফিকুল ইসলাম
উপজেলা যুব উন্নয়ন অফিস মোঃ ফারুক হোসেন এ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শারীরিক শিক্ষা শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় আগামী দিনে নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি ও পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

 

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}