পটুয়াখালীর দশমিনা উপজেলার ডলি আকবর মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মহিউদ্দিনের বিরুদ্ধে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত প্রভাষক মোঃ মহিউদ্দিন।

গতকাল বুধবার বিকেলে তাঁর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তাঁর সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ভাড়াটিয়া লোকজন এনে মানববন্ধনের নামে পূর্বশত্রুতার জের ধরে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, কুচক্রী মহলটি তাঁর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করছে, যা মোটেও কাম্য নয়।

প্রভাষক মহিউদ্দিন আরও বলেন, “পরীক্ষা শেষ হওয়ার পর কেন্দ্র সচিবের কক্ষে বসে খাতাপত্র বাণ্ডিল করে বোর্ডে পাঠানোর জন্য প্যাকেট করা হচ্ছিল। এ সময় একটি কুচক্রী মহল কক্ষের ভেতরের ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}