ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনএসি)-এর সাধারণ সভায় সংগঠনটির অন্তর্বর্তীকালীন কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নিউজ পটুয়াখালী।
সভাপতি পদে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, সাধারণ সম্পাদক পদে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ পদে শফিকুল আলম নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃত্বে ন্যাশনাল এডিটরস কাউন্সিল গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা এবং সম্পাদকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে নিউজ পটুয়াখালী।
এক অভিনন্দন বার্তায় নিউজ পটুয়াখালীর সম্পাদক মোঃ কামাল হোসেন নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে ন্যাশনাল এডিটরস কাউন্সিল ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে এগিয়ে যাবে। গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।