“মাদকদ্রব্য ত্যাগ করি কিশোর কিশোর গ্যাং নির্মূল করি সুস্থ সফল জীবন গড়ি” এই স্লোগান নিয়ে দুমকি থানা পুলিশের উদ্যোগে কাবাডি  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর  বৃহস্পতিবার  সকাল ১১ টা ৩০ মিনিট সময়  উপজেলার  নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা যায়, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকবিরোধী সচেতনতা বাড়াতে এ খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায়  লাল দল পয়েন্ট ২২ পেয়ে চ্যাম্পিয়ান ও সাদা দল.পয়েন্ট ২০ রানার্সআপ হয়েছে।খেলা শেষে দুই টিমের মধ্যে বাছাই  করে তিনজনকে জেলা পর্যায়ে পাঠানো হবে।

এ সময় দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল আলম হাওলাদার, দুমকি একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, এনকে আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক  সামাজিক ও সাংবাদিক  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতাটি উৎসবমুখর  পরিবেশে সম্পন্ন হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}