বরগুনার পাথরঘাটায় সাঁকো ভেঙে খালে পড়ে জামিলা (১০) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিলা ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল। পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পেছনে খালের ওপর থাকা সাঁকোটি ভেঙে সে পানিতে পড়ে যায়। বিষয়টি পাশের বাড়ির এক নারী টের পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় ওই গ্রামে চলছে শোকের মাতম।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}