পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীদের উন্নত ও নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে পৃথক ‘ আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ার্ডের উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী এমপি।

​দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এনামুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, সাবেক সদস্য সচিব সালাহউদ্দিন রিপন শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আলতাফ হোসেন চৌধুরী এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।

  এসময় রোগীদের চিকিৎসাসেবার মান এবং  হাসপাতালের সার্বিক চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ও রোগীদের খোঁজখবর নেন।

​নতুন এই আইসোলেটেড ডেঙ্গু ওয়ার্ড চালু হওয়ায় সাধারন রোগীদের থেকে পৃথক ও নিরাপদ রেখে ডেঙ্গু আক্রান্ত রোগীদের বিশেষ নজরদারিতে রেখে দ্রুত ও কার্যকর স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হবে বলে আশাব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}