বেশ কয়েকদিন যাবৎ কয়েকটি ফেসবুক আইডি থেকে এসপি এম এম মাহমুদ হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন প্রচারনা চালানো হচ্ছে । এই অসত্য, ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে দুমকি থানা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি বর্তমানে দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃর্ধাও তার নিজ ফেসবুক আইডিতে পোষ্ট করে এম এম মাহমুদ হাসানের রাজনৈতিক, সামাজিক ও ব্যাক্তি জীবনের অবস্থান তুলে ধরেন। তিনি এসপি এম এম মাহমুদ হাসানকে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তা উল্লেখ করে বলেন তাকে নিয়ে কিছু ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, অসত্য ও ভিত্তিহীন প্রচারনা চালাচ্ছে যা দুঃখ জনক । যিনি ছাত্রদলের নেতৃত্ব থেকে আজ পর্যন্ত বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ধারন ও লালন করে আসছে। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে যিনি ছাত্র রাজনীতির পাঠ চুকিয়ে যুবদলের নেতৃত্ব দিয়ে আজ খোদ বিএনপির নেতৃত্ব কাঁধে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবিচল থেকেছেন সেই নেতা সাইফুল আলম মৃর্ধার এ পোষ্টটি এলাকায় সাড়া জাগিয়েছে। তিনি এ পোষ্টে জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা না চালানোর অনুরোধ করেছেন। কিছু প্রচারের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের বিনীত অনুরোধ করেছেন। তার ফেসবুক পোষ্টটি হুবাহু তুলে ধরা হলো।
” এসপি মাহমুদ হাসান সম্পর্কে আমার ব্যাক্তিগত কিছু কথা”
-
এসপি মাহমুদ হাসান (মনির) কে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অপপ্রচারমূলক তথ্য প্রচার হতে দেখেছি, যা আমার ব্যক্তিগতভাবে ভিত্তিহীন বলে মনে হয়েছে।
-
১৯৯৪ সালে আমি যখন দুমকি উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলাম, তখন মাহমুদ হাসান দুমকি হাই স্কুলের নবম শ্রেণির একজন মেধাবী ছাত্র ছিলেন।
-
সে সময় আমাদের উদ্যোগে দুমকি হাই স্কুল শাখা ছাত্রদলের কমিটি গঠিত হলে মাহমুদ হাসান প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন।
-
পরবর্তীতে ১৯৯৮ সালে তিনি পটুয়াখালী কৃষি কলেজে ভর্তি হলে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
-
ওই সময়ে তিনি ছাত্রদলের পক্ষে প্রথম সারিতে থেকে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বলে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
-
পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কারণে কলেজে চাপের পরিস্থিতি সৃষ্টি হলে কয়েক মাস পর তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
-
ছাত্রজীবনে তিনি আমাদের সঙ্গে ছাত্রদলের বিভিন্ন মিছিল, সভা ও কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
-
পরবর্তীতে পুলিশ ক্যাডারে যোগদানের পরও তিনি ব্যক্তিগতভাবে আমাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন।
-
আমার দীর্ঘদিনের পরিচয় ও ব্যক্তিগত অভিজ্ঞতায় তাকে আমাদের এলাকার একজন পরিচ্ছন্ন, ভদ্র ও সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবেই জেনেছি।
-
তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই বলছি—মাহমুদ হাসান সম্পর্কে আমি যে তথ্য তুলে ধরলাম, তা আমার ব্যক্তিগত পরিচয় ও প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে; এর বাইরে কোনো অসত্য তথ্য উপস্থাপনের উদ্দেশ্য আমার নেই।
দয়া করে, জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া প্রচারণা চালাবেন না। কারও সম্পর্কে কোনো তথ্য প্রচারের আগে বিষয়টির সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করার জন্য বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদান্তে মো: সাইফুল আলম মৃধাসাধারণ সম্পাদকবাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি), দুমকি উপজেলা শাখা, দুমকি, পটুয়াখালী।