পটুয়াখালী শিক্ষিত ও বেকার তরুণদের দক্ষ করে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে তিন মাসব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় জেলার ১০০ জন তরুণকে ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশন বিষয়ে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী শহরের মিঠাপুকুর পাড়, টাউন স্কুল রোড, পুরান বাজার এলাকায় Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর কার্যালয়ে এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোশতাক আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, পটুয়াখালীর জেলা আইসিটি কর্মকর্তা সবুজ তালুকদার এবং Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তক চ্যাটার্জী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান কর্মবাজারে ডিজিটাল দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় প্রশিক্ষিত করা গেলে তাঁদের জন্য চাকরি, ফ্রিল্যান্সিং ও আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে। এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি তরুণদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

Drive To Traffic IT Training Institute & Growth Solution-এর মাধ্যমে বাস্তবায়িত এ প্রকল্পে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের অর্জিত দক্ষতা বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকদের আশা, তিন মাসের প্রশিক্ষণ শেষে ১০০ জন তরুণ ডিজিটাল মার্কেটিং ও কনটেন্ট ক্রিয়েশনে দক্ষতা অর্জন করে নিজেদের কর্মজীবনে তা কাজে লাগাতে পারবেন। এর মাধ্যমে পটুয়াখালীতে দক্ষ ও প্রযুক্তিনির্ভর তরুণ জনশক্তি তৈরির পথ আরও সুগম হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}