পটুয়াখালীর দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ অডিটেরিয়ামে

উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান এর সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু। বক্তব্য রাখেন  উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং স্কুল-কলেজ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সৃজনী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, লেবুখালী সরকার হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর লস্কর, পাঙ্গাসিয়া মমতাজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসিমা বেগম, দুমকি আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}