পটুয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব

 শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।

 রবিবার (৫অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা

সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা শিক্ষা কর্মকর্তা  মজিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনাা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, একেএম কলেজের অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও সমাজের বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}