নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: ইস্রাফীল এর আমন্ত্রণে
বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সোমবার (৫ অক্টোবর)সকাল ১০টায় ঠাকুরগাঁও
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ ইস্রাফীল তাকে
ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্হাপনা ঘুরে দেখেন এবং আগামী শিক্ষাবর্ষের ভর্তি ও ক্লাস কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এর পরিচালক রাহাত মাহমুদ প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
পবিপ্রবির ভিসি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈত্রিক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।