পটুয়াখালীর দুমকীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোশারেফ হোসেন ওরফে মোশারফ হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বগা ফেরিঘাটসংলগ্ন একটি চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোশারেফ হোসেনের স্থায়ী ঠিকানা পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসপাড়া এলাকায়। তিনি বর্তমানে কক্সবাজার সদর উপজেলার সৈকতপাড়ায় এজাহার মিয়ার কলোনিতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।