বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর, পটুয়াখালীর আয়োজনে হাউজিং স্টেটের প্রধান ফটক থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শুভেন্দু সরকার। সভা সঞ্চালনা করেন আঞ্চলিক হাঁস প্রজনন খামার, পটুয়াখালীর পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ শাহ মো. ফয়সাল তালুকদার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ডিম দিবসের তাৎপর্য তুলে ধরেন পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান।

সভায় ডিমের প্রয়োজনীয়তা, উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন পটুয়াখালী সদরের ভেটেরিনারি সার্জন ডা. শেখ আরিফুর রহমান।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}