পটুয়াখালী জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন ও ট্রাফিক সিগন্যাল সম্পর্কে সচেতনতা বাড়াতে মোটিভেশনাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, ট্রাফিক সিগন্যালের সঠিক ব্যবহার এবং সড়কে নিরাপদ চলাচলের বিষয়ে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল আচরণ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।