ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচির শুরুতে শিক্ষার্থীদের সামনে ডেঙ্গুর কারণ, মশার বংশবিস্তার, প্রতিরোধের উপায় ও করণীয় নিয়ে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাকারিয়া আহমেদ। শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের উৎসাহিত করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার।

পরে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন তিনি। একই সঙ্গে বিদ্যালয় এলাকায় মশা নিধনে ওষুধ প্রয়োগ করা হয়।

এ সময় জাকারিয়া আহমেদ বলেন, “শুধু নিজে সচেতন হলেই হবে না, নিজের সচেতনতাকে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলেই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারব। মানুষের কল্যাণে আমার এই কার্যক্রম এখানেই শেষ নয়, আগামীতেও আরও বিস্তৃত পরিসরে এ ধরনের জনসচেতনতামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে।”

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}