·পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কন্যাশিশুরা আজকের দিনে আর কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এজন্য বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন সুলতানা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম. ফজলুল করিম।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}