“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে।​সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় দুমকি উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।
​আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি সভাপতি মো. জসিম উদ্দিন সুমন।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী বলেন, “কন্যা শিশুরা আজ আর পিছিয়ে নেই। উপযুক্ত শিক্ষা, সঠিক পরিবেশ ও দিকনির্দেশনা পেলে তারা সমাজ ও দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
​অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}