নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীতে মাদক মামলা তদন্ত দক্ষতা বৃদ্ধি ও কার্যকর মাদক নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুুধবার ১৪ অক্টোবর পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স কনফারেন্স হলে ১দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইন-২০১৮, মাদক মামলার তদন্তে ত্রুটি- বিচ্যুতিসমূহ, মাদক মামলা ট্রায়ালের সময় পুলিশের করণীয় শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম।

এছাড়া প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান ও বিজ্ঞ আইনজীবী মোঃ হুমায়ুন কবির।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}