পটুয়াখালীর মহিপুরে ইউসুফপুর বালিকা আলিম মাদ্রাসার বিজ্ঞান ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় মহিপুর থানা সদরে অবস্থিত ইউসুফপুর বালিকা আলিম মাদ্রাসা প্রাঙ্গনে বিজ্ঞান ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া – রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন উদ্বোধন শেষে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম মোশাররফ হোসেন এমপি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি হাফেজ মোঃ আব্দুল বারেক, মাদ্রাসার সভাপতি ও সাংবাদিক বদরুল আলম নাবিল,প্রভাষক হাবিবুর রহমান আকাশ, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান হাওলাদার, প্রধান শিক্ষাক বানিকান্ত শিকদার, মহিপুর সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি তোফাজ্জেল হোসেন সিপাহী এবং মহিপুর ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান হাওলাদার। এছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ লোকমান সিপাহী।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবি পূরণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।   পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বহুমুখী উদ্যোগ গ্রহনের প্রতিশ্রুতি দেন। এছাড়া এলাকার সকল শ্রেনী পেশার মানুষ ও নেতৃবৃন্দকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করার আহবান জানান।

আলোচনা সভা শেষে মাদ্রাসার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসপবপ শিক্ষা সামগ্রূ তুলে ধরেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}