জাতীয় নাগরিক পার্টি- এনসিপির অংগ সংগঠন জাতীয় যুব শক্তির পটুয়াখালী জেলা ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

কমিটির আহবায়ক হিসাবে মনোনীত করা হয়েছে মোঃ রবিউল ইসলাম আর সদস্য সচিব মোঃ রাসেল গাজী।

২৩ অক্টোবর (শুক্রবার) জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন এ কমিটি অনুমোদন দেন।

জাতীয় যুবশক্তির ফেসবুক পেইজে কমিটি আপলোড দিয়ে প্রকাশ করা হয়েছে।

কমিটি অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক, মোঃ আমিনুল ইসলাম (আলিম), সিনিয়র যুগ্ম সদস্য সচিব: ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম রুবেল। মূখ্য সংগঠক, মোঃ সাইফ আল ইমরান, সিনিয়র সংগঠক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম গোলাম রাব্বী।

আংশিক কমিটির মেয়াদ ১বছর উল্লেখ করলেও আগামি ৭দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}