বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে দ্বিবার্ষিক রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক শায়খ জামাল উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শাখার আমির (২০২৫–২০২৬) ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ সংগঠনের সাংগঠনিক গতিশীলতা, নেতৃত্ব নির্বাচন ও দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালনের জন্য সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে শায়খ জামাল উদ্দিন নৈতিকতা, আদর্শিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। সামাজিক অগ্রগতি ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।

জেলা আমির নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মো. মতিউর রহমান আকন্দ। ৮৫০ এর অধিক রুকন এ নির্বাচনে ভোট দান করেন।

সম্মেলনে জেলা আমির নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ ও অভ্যন্তরীণ সমন্বয় জোরদারকরণে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}