দীর্ঘ  ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সমুদ্রসৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকাল ১১টায় ‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’এই স্লোগানকে সামনে রেখে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে কুয়াকাটা সৈকতের তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হয়।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল,পটুয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা শেষে আমানউল্লাহ আমান বলেন, “কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}