পটুয়াখালী সদর উপজেলার তেঁতুলিয়া এলাকায় ‘স্টার বাবু ব্রিকস-১’ নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর এর পরিচালনা ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(২৬অক্টোবর) সকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল-হাসীব মোঃ তাসফিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বি এম রকিব উদ্দিন। এ সময় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’-এর ৫(২) ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৬ ধারায় মেসার্স ‘স্টার বাবু ব্রিকস-১’-কে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

পরিবেশ সুরক্ষায় পটুয়াখালী জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক লোভানা

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}