গন অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা প্রধান,সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের নিজ উপজেলা গলাচিপাতে জাঁকজমক পূর্ন জিওপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ গেট থেকে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মূল দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ইউনিয়ন ভিত্তিক ব্যানার সহ র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ-অধিকার পরিষদ এর সাবেক আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, গণ-অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান, গণ-অধিকার পরিষদের পৌর নেতা আবুল হোসন আবু, মোঃ মজিবুর রহমান কেনান, বশির রাড়ী ও মোঃ ইলিয়াস প্রমুখ। বক্তারা গণ-অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় উন্নয়নে এবং গণতন্ত্র উত্তারণ সহ আইন শৃঙ্খলা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}