বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও অ্যাডভোকেট আলামিন সুজন-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য র‍্যালিটি ঝাউতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু পার্ক গেটে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, পটুয়াখালীর রাজনীতিতে সক্রিয় কিছু পদপ্রত্যাশী নেতার সমালোচনা করে বলেন, “যারা নিজের পরিবারের ভাইবোনদের পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করে বা ঠকিয়ে বাড়ি থেকে বিতাড়িত করে, আজ রাজনীতির মাঠে তাদের মুখেই বড় বড় কথা মানায় না। আবার যারা পর্দার আড়ালে মাদক ব্যবসায়ীদের লালন-পালন করে এবং মাদকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের মুখেই আবার মাদকবিরোধী আন্দোলনের বড় বড় বুলি শোনা যায়।”

তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে পটুয়াখালীকে একটি আধুনিক শহর গড়ে তোলার অঙ্গিকার ব্যাক্ত করে সকলকে পাশে থাকার আহবান জানান।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}