বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর বরাবর নিজ ফেসবুক আইডিতে দরখাস্ত আপলোড দিয়েছেন দুমকি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সহিদ সরদার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পরে সহিদ সরদার তার নিজ ফেসবুক আইডিতে এ দরখাস্তটি আপলোড করে। সহিদ সরদারের লেখা দরখাস্তটি হুবাহু তুলে ধরা হলো।

বরাবর

প্রিয় জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,কেন্দ্রীয় কমিটি।

প্রিয় নুরুল ইসলাম নয়ন ভাই (এমপি), সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কমিটি।

আসসালামু আলাইকুম।

শ্রদ্ধেয় দুই নেতা, আপনারা প্রায় দুই মাস আগে দুটি উপজেলা যুবদলের কমিটি ঘোষনা করেছেন। দুঃখ জনক হলেও সত্য, কমিটি ঘোষনার পর থেকে দীর্ঘ দুই মাসেও তারা উপজেলা শহরপ উল্লেখযোগ্য কোন কর্মসূচী পালন করতে পারেনি। বিষয়টি আমাদের ভাবিয়ে তুলছে। আমার প্রশ্ন হলো, যে কমিটি দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার কথা সেই কমিটি যদি মাঠ পর্যায়ে ভূমিকা রাখতে না পারে, তাহলে এর দায়ভার শেষ পর্যন্ত দলকেই বহন করতে হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং দীর্ঘ দিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নিবেদিত প্রান নেতাকর্মীরা হতাশ হন। আমার বিবেচনায়, কমিটি গঠনের ক্ষেত্রে যদি কোন মধ্যস্থতাকারী বা দালালের মাধ্যমে অনিয়ম হয়ে থাকে, তাহলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই নিতে হবে। কিন্তু এর মাশুল কেন দলের ত্যাগী, পরীক্ষিত কর্মীরা দেবেন? যারা বছরের পর বছর দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, আন্দোলন- সংগ্রামে ভুমিকা রেখেছেন, তাঁদের যথাযথ মুল্যায়ন না করা অত্যন্ত দুঃখজনক। আগামীকাল উপজেলা পর্যায়ে যে কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সে জন্য আমরা সর্বাত্মক সহযোগীতা করব।

কোন ধরনের পাল্টাপাল্টি কর্মসূচী বা অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হোক, তা আমরা চাই না। দলের বৃহত্তর স্বার্থে আমরা সংযম ও শৃঙ্খলার পরিচয় দিতে চাই।

তবে আমাদের বেদনা ও আক্ষেপের কথাগুলো আল্লাহর কাছে ছেড়ে দিলাম। কারন বান্দার হক নষ্ট করার পরিনতি অত্যন্ত গুরুতর। পবিত্র ধর্মীয় শিক্ষায় মানুষের অধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।  তাই বিশ্বাস করি, ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হয়ে থাকলে একদিন তার যথাযথ বিচার অবশ্যই  হবে—ইনশাআল্লাহ।

আমরা প্রতিশোধ চাই না, চাই ন্যায়বিচার। আমরা বিভেদ চাই না, চাই ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মুল্যায়ন। আমরা চাই, দলের নেতৃত্ব এমন সিদ্ধান্ত নিক, যাতে তৃণমূলের নেতাকর্মীরা আস্থা ফিরে পান এবং সংগঠন আরও শক্তিশালী হয়।পরিশেষে, শ্রদ্ধেয় আব্দুল মোনায়েম মুন্না ভাই ও  নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা রইল।আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করি।একই সঙ্গে বিনীত অনুরোধ, তৃণমূলের বাস্তবতা  বিবেচনা করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের  যথাযথ মূল্যায়ন করবেন।ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন নয়, তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত হোক।

বিনীত,

সহিদুল ইসলাম (সহিদ সরদার), সাবেক যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দুমকি উপজেলা শাখা।

উল্লেখ গত ২৬ আগষ্ট দুমকি উপজেলা যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি। ঘোষনার পরপরই বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে থাকা যুবদলের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষনা করে। বাঁধার কারনে দুই মাসেও উপজেলা সদরে কোন কর্মসূচী পালন করতে পারে নাই নবগঠিত কমিটি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}