২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, সন্ত্রাসের রাজনীতি বন্ধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জামায়েত ইসলামীর নেতা কর্মীরা বিকাল ৪টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে সমবেত হন। ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে বিকেল ৫টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সদর রোড হয়ে পৌর নিউমার্কেটের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির মোশাররেফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান।

এ সময় বক্তব্য দেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা জামায়াতের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নাহিয়ান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তাওহীদুর রহমান এবং জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. কেএম তামিম। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইন ও এবিএম সাইফুল্লাহ, বায়তুলমাল সম্পাদক মো. নজরুল ইসলাম সোহাগসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই ঘটনায় নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে আইনের শাসন নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার, সন্ত্রাসের রাজনীতি বন্ধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}