বরগুনার আমতলীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩জনকে আটক করা হয়েছে।

এ সময় মাদক বিক্রির ৬হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী সেতুর পশ্চিম পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসংলগ্ন মোস্তফা মাদবরের করাতকলের সামনে ইটের সলিং করা রাস্তা থেকে তাঁদের আটক করে আমতলী থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—ঘটখালী এলাকার আলমগীর মুসুল্লির ছেলে মোঃ মুছা মুসুল্লি (২১) আবদুল গণী খান এর ছেলে মোঃ সোহেল খান (২৫) ও এন্তাজ চৌকিদারের ছেলে বেল্লাল চৌকিদার(২৫).। মুছা মুসুল্লির সাথে থাকা ২০পিস ইয়াবা এবং সোহেল খানের কাছ থেকে মাদক বিক্রীর ৬ হাজার ২০০ শত টাকা উদ্ধার করা হয়েছে,বেল্লাল চৌকিদারকে মাদক বিক্রিতে মদদ দেওয়ার অভিযোগে আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}