ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।’ ইতিমধ্যে এই জন্য অনেককে জেলে যেতে হয়েছে।

‘আমাদের কাছে সকল মতের মানুষ  নিরাপদ। তবে যারা ১৭ বছর অপকর্ম করেছে, তাদের জেলে থাকতে হবে। বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকালে চরফ্যাশন সদর রোডে চরফ্যাশন উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ১৭ বছর নেতৃত্ব দিয়েছেন। যুবদলও ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এ অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন ও নদীভাঙন রোধে কাজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নেরও চেষ্টা চলছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}