পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৭৫  পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার  (৩০ অক্টোবর)  রাত সাড়ে ১০টায় লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন সড়কে তাঁদের আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার চর মৌশাদি গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হাওলাদার (২৪) একই গ্রামের দেলোয়ার শিকদার এর ছেলে সিদ্দিক শিকদার (২২)।

পুলিশ সূত্র জানায় দুমকি থানার এসআই এইচ এম সজল সঙ্গীয় ফোর্স নিয়ে লেবুখালী পায়রা সেতু টোল প্লাজায় চেকপোস্ট ডিউটি করাকালীন আটক দুই ব্যক্তিকে সন্দেহ হলে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় তাদের সাথে থাকা ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী  মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে উপস্থাপন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}