আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহিন শিকদার শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারী মোঃ শাহিন শিকদার নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং নিউ ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাহিন শিকদার এর আগে গারুড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য হিসেবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হওয়ার লক্ষ্যেই তাঁর এই রাজনৈতিক দল পরিবর্তন বলে একটি সূত্র জানিয়েছে।
মোঃ শাহিন শিকদারের যোগদানকে কেন্দ্র করে গারুড়িয়া ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। আগামী নির্বাচনে তাঁর প্রার্থিতা এবং রাজনৈতিক অবস্থান কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতোমধ্যে নানা মহলে আলোচনা চলছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}