পটুয়াখালীর গলাচিপায় মাথায় গামছা বেঁধে কৃষকের ছদ্মবেশে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপ সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) মোঃ জাকির হোসেন।অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালিয়া স্লুইসগেট সংলগ্ন নদীর তীরের সরকারী খাা জমিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় এবং গলাচিপা থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত এ অভিযানে উপ সহকারী ভুমি কর্মকর্তা (তহশিলদার) মোঃ জাকির হোসেন মাথায় গামছাবেঁধে কৃষকের ছদ্মবেশ ধারন করেন।
এ সময় নদীর তীরের খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন মাধবপুর এলাকার মোঃ আলাউদ্দিন মৃধা ও শেরপুর জেলার ললিতাবাড়ী উপজেলার নয়াবিল এলাকার রাকিব হাসান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অভিযুক্ত দু’জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জরিমানা অনাদায়ে প্রত্যেককে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেন। তবে অভিযুক্তরা জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়।