গণ-অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও তরুনদের রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নি, আমাদের জেন-জি সফল হয়েছে। তারা ফ্যাসীবাদের আইকনকে পরাজিত করেছে।কিন্তু তাদের স্বপ্ন, রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়া ও পদ্ধতিই ভুল ছিলো। রাজনৈতিক পরিপক্কতা থাকলে জুলাই সনদের আগে নির্বাচন দেওয়া হতো না।

আজ জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) আয়োজিত ” বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুন অংশী জনদের সঙ্গে মতবিনিময় ” শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মাহমুদুর রহমান।

এবিপার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটী অ্যাডভোকেট তাজুল ইসলাম, দৈনিক ওয়াদা’র সম্পাদক ও অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব সফিকুল আলম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এবিপার্টির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার আব্বাস ইসলাম খান নোমান।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,এই সংবিধান এবং প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। এবার আমাদের নতুন করে রাষ্ট্র মেরামতের সনদ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুর রহমান অনেক আগেই বলেছিলেন ফ্যাসীবাদ রুখতে হলে গণ-অভ্যুত্থান প্রয়োজন, পাশাপাশি প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব।

প্রধান অতিথি বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, নোট অব ডিসেন্ট দিয়প স্বাক্ষরের প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধ হয়েছে। যারা এতে নোট অব ডিসেন্ট দিয়েছে তারা কার্যত জুলাই সনদের চেতনাকেই স্বীকার করতে চায় না? তারা বিপ্লব শব্দটি উচ্চারন করতেও অস্বস্তি বোধ করে। অধ্যাপক ইউনূস সরকারের অগ্রাধিকারের জায়গায় সমস্যা ছিলো।

তরুনরা রাষ্ট্র সংস্কার চেয়েছিলো কিন্তু সেই আকাঙ্ক্ষা যথাযথ অনুধাবন করা হয়ন হয় নি।

তারপরও ওই সরকার ছিল জুলাইয়ের বন্ধু সরকার। অনভিজ্ঞতার কারনে সরকার অনেক চাপের মুখে পড়েছিলো।জুলাইয়ের অনেক তরুনদের সংগঠন সরকারকে সহযোগীতা কীাী পরিবর্তে অনেক ক্ষেত্রে অসহযোগীতা করেছে।বিএনপিও সরকারকে সহযোগীতা করেনি। সব মিলিয়ে সেটি ছিল একটি দুর্বল সরকার।

জুলাইয়ের পর আমরা ফযাসীবাদ বিরোধী শক্তিকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছি।

তিনি জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল, বিশেষ করে এবিপার্টি সহ সব বাংলাদেশপন্থী দলকে ঐক্য বদ্ধ হওয়ার আহবান জানান।

এই লক্ষ্যে একটি জাতীয় কনভেনশন আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, এভাবে বিভাজন চলতে থাকলে দেশের স্বাধীনতা টিকিয়ে রাখা কঠিন হবে। না হয় আমাদের আরও একটু বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের নেতা সাগর উদ্দিন, পুসাবের সংগঠক তালহা বিন আমীন, জুলাই ঐক্যের নেতা রিয়াদুস ইসলাম জুবা,জুলাই যোদ্ধা লাবিব, স্বাধীনতা সার্বভৌমত্বের সংগঠক সাইয়েদ আহমেদ সরকার, শহীদ সোহেল রানা’র ভাই আলভী নাবিল,জুলাই রেভ্যুলেশন ওয়াচের সংগঠক সানজিদা হাসান তানভীর, বৈষম্যবিরোধী কওমির সদস্য সচিব মাসুদুর রহমান জুনায়েদ এবং দ্য রেড জুলাইয়ের সংগঠক রাসেল মাহমুদ।

এবি পার্টির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী, ঢাকা মহানগর উত্তরের আহবাশক সেলিম খান, দক্ষিনের আহবায়ক আব্দুল হালিম খোকন, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কেফায়েত হোসাইন তানভীর, ছাত্র পক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}