শেষ উইকেটটার জন্য অপেক্ষা ততক্ষনে ৩৫৬রান ওয়েস্ট ইন্ডিজের জুড়িতে। মিরাজের বলে এলবিডব্লিউ ব্যাটসম্যান জেডসন সিল বাংলাদেশ থামিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ কে। বাংলাদেশের হয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

দ্বিতীয় দিনের শুরুতে নতুন বলে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপে আঘাত হানেন হাসান। একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন তিনি। তাকে ভালো সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ। এই পেসার নিয়েছেন দুটি উইকেট।

শেষ দিকে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের জুটি বাংলাদেশকে কিছুটা ভুগিয়েছে। দশম উইকেটে দু’জন মিলে যোগ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এই জুটি ভাঙলে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মিরাজের শিকার দুটি উইকেট। তাইজুল ইসলাম ও নাঈম হাসান কোনো উইকেট পাননি।

ক্যারিবীয়দের হয়ে ব্যাট হাতে ১৩৩ রান করেছেন আমির জাঙ্গু। এ ছাড়া ফিফটি পেয়েছেন কেভিন উইকহ্যাম ও জাস্টিন গ্রিভস।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}