পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২টার দিকে লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুমকি থানার এএসআই মোশারফ হোসেন নেতৃত্বে লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামের সাতানী-আঠারোগাছিয়া সড়কের মাথায় সুজন জোমাদ্দারের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০ গ্রাম গাঁজাসহ তাওহীদ তালুকদার (২০) নামে চিহ্নিত ব্যবসায়ী গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়। তাওহীদ তালুকদার লেবুখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কার্তিকপাশা গ্রামের নজরুল তালুকদারের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় মামলা দায়ের করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিকে বুধবার (১১ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে।