পটুয়াখালীর দুমকিতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৯টায় উপজেলার আংগারিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে নিজাম মীরার বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই এইচ এম সজলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩০ গ্রাম গাঁজাসহ মো. শওকত হাওলাদার (২০) ও হৃদয় হাওলাদার (২২) নামে দুই যুবককে আটক করা হয়।

শওকত হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার সবুজ হাওলাদারের ছেলে। অন্যদিকে হৃদয় হাওলাদার দুমকি উপজেলার জলিশা গ্রামের পলাশ হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় দুমকি থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি ১০ নভেম্বর এবং অপরটি ১১ নভেম্বর রুজু করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বুধবার (১১ নভেম্বর) সকালে পটুয়াখালী আদালতে সোপর্দ করা হবে

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}