দুমকিতে গাঁজাসহ আটক হয়ে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান (২৫) ৫শর্তে প্রবেশনে মুক্তি পেয়ে আবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

 বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের সময় দক্ষিন মুরাদিয়া ৪নং ওয়ার্ডের মুরাদিয়া মজুমদার বাড়ি স্কুলের সামনে মাঠেট উত্তর পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ।এ সময় তার দেহ তল্লাশি করে ৫ (পাঁচ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ২৭ সেপ্টেম্বর ১০গ্রাম গাঁজা সহ পুলিশের হাতে আটক হব হাবিবুর। পরে আদালত তাঁকে ছয় মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। ্ তবে একই দিন প্রবেশন আইনে সাজা স্থগিত করে পাঁচটি শর্তে তাঁকে জামিন দেওয়া হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}