বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন-অর-রশিদ জোমাদ্দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের গনি মার্কেটস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হারুন জোমাদ্দারের খোঁজখবর নেন। এসময় হারুন জোমাদ্দার গোলাপের নির্বাচনী পথচলার সফলতা কামনা করে দোয়া করেন। এ সময় জান্নাতুল ফেরদৌস গোলাপ আসন্ন নির্বাচনে সকলের সমর্থন প্রত্যাশা করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে গারুড়িয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}