বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় কমিটি। সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি কে সভাপতি ও মোহাম্মদ রিমাইনুল ইসলাম রিমুকে সাধারন সম্পাদক করে ৭ সদস্যের এ কমিটি ঘোষনা করা হয়।

সোমবার (১৬নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এ কমিটি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি আল আমিন সুজন, সহ-সভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, ১নং যুগ্ম সাধারন সম্পাদক তানভীর আহমেদ বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক নুরল আমিন ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}